School Logo
যাত্রাপুর মানছুরিয়া দাখিল মাদ্‌রাসা
Jatrapur Mansuria Dakhil Madrasha
ডাকঘর: শিবপুর, উপজেলা: আটঘরিয়া, জেলা: পাবনা
Board Logo
জরুরি নোটিশ
পরিচালনা পর্ষদের পক্ষ থেকে

সভাপতির বাণী

যাত্রাপুর মানছুরিয়া দাখিল মাদ্‌রাসা-এর শিক্ষা ও উন্নয়নের অগ্রযাত্রায় স্বাগত

শুভেচ্ছা ও বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আলহামদুলিল্লাহ, পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের দ্বীনি শিক্ষাদানের একটি অন্যতম বিদ্যাপীঠ যাত্রাপুর মানছুরিয়া দাখিল মাদ্‌রাসা এর সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন । দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর পরিবার ও সাহাবীবর্গের ওপর ।
একটি আদর্শ সমাজ গঠনে দ্বীনি ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। কুরআন ও সুন্নাহর আলোয় আলোকিত মানুষ তৈরি করার পাশাপাশি আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই এই মাদরাসার মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, শুধু জিপিএ কিংবা ভালো ফলাফলই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়, বরং একজন শিক্ষার্থীকে খাঁটি দেশপ্রেমিক, সৎ এবং মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই প্রকৃত শিক্ষা।
অত্যন্ত আনন্দের বিষয় যে, যাত্রাপুর মানছুরিয়া দাখিল মাদ্‌রাসা দীর্ঘ পথপরিক্রমায় অত্র এলাকায় দ্বীনের আলো ছড়াতে এবং শিক্ষার গুণগত মান ধরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদরাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দের আন্তরিক প্রচেষ্টা, পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতায় আমাদের শিক্ষার্থীরা প্রতিনিয়ত কৃতিত্বের স্বাক্ষর রাখছে।
আমি মাদরাসার সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। আল্লাহ তায়ালা আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করুন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে দুনিয়া ও আখিরাতে উত্তম জাজা দান করুন।
আমিন ।
মোঃ আবুল কালাম সামছুদ্দীন
সভাপতি
যাত্রাপুর মানছুরিয়া দাখিল মাদ্‌রাসা
আটঘরিয়া, পাবনা ।