📢 জরুরী নোটিশ
অর্ধ-বার্ষিক পরীক্ষার রুটিন-২০২৬
Headmaster

মোঃ আব্দুর রউফ

সুপারিনটেনডেন্ট


যাত্রাপুর মানছুরিয়া দাখিল মাদ্‌রাসা

যাত্রাপুর মানছুরিয়া দাখিল মাদ্‌রাসা

শিবপুর, আটঘরিয়া, পাবনা।
তারিখ: 15-08-2026
সুপারিনটেনডেন্ট-এর বাণী
ব্যক্তি, সমাজ সর্বোপরি জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রথম সোপান হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনের জন্য সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরী হয়। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা, মানবতা ও মূল্যবোধের বিকাশসাধিত হয় না। পাবনা ইসলামিয়া মাদরাসা তার প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের সৎ, চরিত্রবান, মানবিক মূল্যবোধ সম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ব্যাপক ভূমিকা পালন করে চলেছে।
১৯৯৩ সালে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয় । মাদরাসা প্রতিষ্ঠার কাজ যিনি ত্বরান্বিত করেছিলেন যার দানকৃত সাড়ে তিন বিঘা জমির উপরেই মাদরাসাটি প্রতিষ্ঠিত। আমি তাঁর রূহের মাগফেরাত কামনা করছি। তিনি যেন জান্নাতুল ফেরদৌস লাভ করেন।
হাঁটি হাঁটি পা পা করে প্রতিষ্ঠানটি তার ৯০ বছর অতিক্রম করেছে। আমি এই প্রতিষ্ঠানটিতে ২০২০ সালে নিয়োগ প্রাপ্ত হয়েছি । এই অল্প সময়ের ব্যবধানে মাদরাসাটিতে সাধারণ শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষারও ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে মাদরাসায় দাখিল স্তর পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে। ভবিষ্যতে মাদরাসাটিকে সম্পূর্ণ আবাসিক আলিম মাদরাসাতে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। নানা প্রতিকুলতার মধ্যে স্বল্প সময়ের ব্যবধানে অর্জিত সুনাম, সুখ্যাতি ও ব্যতিক্রমধর্মী শিক্ষা পদ্ধতির কারণে মাদরাসার ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৪০০-এ উন্নিত হয়েছে। আরো আনন্দের সাথে জানাচ্ছি যে, বর্তমানে মাদ্‌রাসার লেখাপড়া এবং বোর্ড পরীক্ষার ফলাফল সন্তোষজনক । এ সবই সম্ভব হয়েছে মহান আল্লাহ্র মেহেরবাণীতে, মাদ্‌রাসার সম্মানিত সদস্যবৃন্দ, মাদরাসার একদল নিবেদিত প্রাণ শিক্ষকমণ্ডলী, ছাত্র, অভিভাবক ও সর্বস্তরের জন সাধারণের সার্বিক সুদৃষ্টি আন্তরিক প্রচেষ্টা এবং ঐকান্তিক ভালবাসার দরুন। এছাড়া দেশি-বিদেশি অসংখ্য শুভাকাংখী ও বিভিন্ন সংস্থার আন্তরিক সহযোগিতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশে দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে সর্বস্তরের জনগণ আরো আন্তরিকতার সাথে এগিয়ে আসবেন, এই কামনা করছি।
মোঃ আবুর রউফ
সুপারিটেনডেন্ট